নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর কেয়ার নাসিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এর সভাপতিতে জিয়া হার্ট ফাউন্ডেশন এর...

জিয়া হার্ট ফাউন্ডেশন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৬) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক।

সভার শুরুতেই ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। এছাড়া পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ ও নিশ্চিতকরণ প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ বদরুদ্দোজা এবং ডা. মোঃ জিয়াউল হক।

আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকল্পে কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া ফাউন্ডেশন ও এর সকল অঙ্গ প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট পেশ করেন হিসাবরক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা সামশির করিম ফারুক এবং মোঃ শাহরিয়া খান।

[caption id="attachment_22172" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া। শোক প্রস্তাব পাঠ করেন কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন: শাহীন খান, আব্দুল কাইয়ুম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন। আয়কর আইনজীবী মোল্লা শাখাওয়াত হোসেন। সাদাকাত আলী খান, সুলতানা রাজিয়া, তামান্না পারভিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, ডা. মোঃ গোলাম গাউস মন্টুসহ ফাউন্ডেশনের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।

সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ফাউন্ডেশনের পরলোকগত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত