নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। পেশায় রাজমিস্ত্রি নাঈম এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের মাঝে বস্তাবন্দী অবস্থায় নাঈমকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। পেশায় রাজমিস্ত্রি নাঈম এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের মাঝে বস্তাবন্দী অবস্থায় নাঈমকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত