নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার প্রয়োজন: বস্ত্র ও পাট মন্ত্রী

তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব ও পচনযোগ্য পণ্যের ব্যাপক চাহিদা থাকায় পাটের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদ্যমান নীতিমালার সংস্কার ও সময়োপযোগী পরিবর্তন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব ও পচনযোগ্য পণ্যের ব্যাপক চাহিদা থাকায় পাটের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

[caption id="attachment_22410" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

মন্ত্রী বলেন, আধুনিক বাজার ব্যবস্থায় সবকিছুর জন্য লাইসেন্স বাধ্যতামূলক হওয়া জরুরি নয়। ব্যবসার পরিবেশ সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর তিনি গুরুত্ব দেন।

নীতি সংস্কারের পাশাপাশি কর্মকর্তাদের নৈতিকতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি।

[caption id="attachment_22411" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

পাটকে শুধু ঐতিহ্য নয়, বরং একটি আধুনিক ও লাভজনক শিল্প হিসেবে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ব্যক্ত করেন মন্ত্রী।

সভায় বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের সুবিধা ও সক্ষমতাগুলো যথাযথভাবে তুলে ধরতে হবে। তিনি সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা প্রদান করেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, সুব্রত শিকদার, রায়না আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার প্রয়োজন: বস্ত্র ও পাট মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত