নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১ ও ২ টাকায় ইফতার: ব্যাপক সাড়া

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে ১ টাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চলেছে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ১ ও ২ টাকায় ইফতার বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মাসব্যাপী চলমান এই কার্যক্রমটি সাধারণ পথচারী ও নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক চাইনিজ)-এর উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রথম রোজা থেকেই এই কর্মসূচি চলছে। মাত্র ১ টাকার বিনিময়ে মিলছে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা-গাজরসহ প্রায় ১৫ ধরনের ইফতার সামগ্রী। রফিকুল ইসলাম জানান, পুরো রমজান মাসজুড়ে এই সেবা অব্যাহত থাকবে।

অন্যদিকে, জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে দ্বিতীয় রমজান থেকে বিশ্বরোড মোড়ে শাহনেয়ামুল্লাহ কলেজের সামনে ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল আরেফিন সিদ্দিক বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাস্তায় ইফতার পেয়ে রিকশাচালক কাদের আলী বলেন, "যাত্রী নিয়ে যাওয়ার সময় দেখলাম ইফতার দিচ্ছে। আমাকে একটা প্যাকেট দিয়ে ১ টাকা নিয়েছে। এই বাজারে এমন উদ্যোগ আমাদের মতো গরিবদের জন্য অনেক বড় পাওয়া।"

শ্রমিক নেতা কামাল হোসেন জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১ ও ২ টাকায় ইফতার: ব্যাপক সাড়া

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে ১ টাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চলেছে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ১ ও ২ টাকায় ইফতার বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মাসব্যাপী চলমান এই কার্যক্রমটি সাধারণ পথচারী ও নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক চাইনিজ)-এর উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রথম রোজা থেকেই এই কর্মসূচি চলছে। মাত্র ১ টাকার বিনিময়ে মিলছে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা-গাজরসহ প্রায় ১৫ ধরনের ইফতার সামগ্রী। রফিকুল ইসলাম জানান, পুরো রমজান মাসজুড়ে এই সেবা অব্যাহত থাকবে।

অন্যদিকে, জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে দ্বিতীয় রমজান থেকে বিশ্বরোড মোড়ে শাহনেয়ামুল্লাহ কলেজের সামনে ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল আরেফিন সিদ্দিক বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাস্তায় ইফতার পেয়ে রিকশাচালক কাদের আলী বলেন, "যাত্রী নিয়ে যাওয়ার সময় দেখলাম ইফতার দিচ্ছে। আমাকে একটা প্যাকেট দিয়ে ১ টাকা নিয়েছে। এই বাজারে এমন উদ্যোগ আমাদের মতো গরিবদের জন্য অনেক বড় পাওয়া।"

শ্রমিক নেতা কামাল হোসেন জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করেন আয়োজকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত