অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় মডেল বারিশা হক এবং শিশুশিল্পী ও নাট্যাভিনেত্রী অতিথি ইসরাত। এছাড়াও রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এলো দেশের অন্যতম বৃহৎ অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’। রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের উপস্থিতিতে এই বিশেষ অফারটির শুভ উদ্বোধন করা হয়।
বর্তমান বাজারে স্বর্ণের উচ্চমূল্যের কথা বিবেচনা করে হারল্যান স্টোর এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। অফারের মূল বিষয়গুলো হলো হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে মাত্র ১০০০ টাকার পণ্য কিনলেই মিলবে পুরস্কার জেতার সুযোগ। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ীরা পাবেন ৪টি আকর্ষণীয় গোল্ড সেট। গোল্ড ইনফিউজড লিমিটেড এডিশন স্কিনকেয়ার পণ্য এবং প্রতিবার কেনাকাটায় নিশ্চিত গিফট কুপন। ক্যাম্পেইনটি চাঁদ রাত পর্যন্ত সারা দেশের ১৫০টিরও বেশি আউটলেটে একযোগে চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেয়া পায়েল বলেন, "হারল্যান স্টোর মানেই নিত্যনতুন চমক। ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফারটি এবার গ্রাহকদের জন্য বড় সারপ্রাইজ। এমন একটি দারুণ ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল বারিশা হক, শিশুশিল্পী অতিথি ইসরাত এবং রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান ‘রিমার্ক এইচবি’ প্রতিষ্ঠিত এই চেইন শপে পাওয়া যাচ্ছে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন ও হারল্যানসহ বিশ্বমানের শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। মেগাস্টার শাকিব খান, তাহসান খান, পরীমনি ও বিদ্যা সিনহা মিমের মতো তারকারা এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
হারল্যান কর্তৃপক্ষ জানায়, উৎসবের আনন্দ বাড়িয়ে দিতেই তারা গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড স্কিনকেয়ার উপহার দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন