বিশেষ করে দিনে গরম আর রাতে শিরশিরানি ঠান্ডার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে অসুস্থতা প্রতিরোধে শরীরের
লাইফস্টাইল ডেস্ক, নজরবিডি
বসন্তের আগমন মানেই প্রকৃতির রূপবদল। তবে এই ঋতুটি যেমন মনোরম, তেমনি স্বাস্থ্যের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণও বটে। বিশেষ করে দিনে গরম আর রাতে শিরশিরানি ঠান্ডার এই বৈরী আবহাওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দি ও কাশির মতো সমস্যা।
আবহাওয়ার এই পরিবর্তনের সন্ধিক্ষণে শরীরকে চনমনে ও রোগমুক্ত রাখতে ডায়েটে কিছু বিশেষ খাবার রাখা জরুরি।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে গেলে এই সময়ে কিছু রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন: ভাইরাসজনিত জ্বর ও মৌসুমী ফ্লু। সর্দি-কাশি ও তীব্র গলা ব্যথা। নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস। সাইনাস ও হাঁপানির সমস্যা বৃদ্ধি।
শরীরের অভ্যন্তরীণ সুরক্ষাবলয় বা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে নিচের পাঁচটি খাবার জাদুর মতো কাজ করে:
১. ব্রোকলি (সুপারফুড): এতে থাকা পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ, সি, ই ও কে শরীরের ‘ফ্রি র্যাডিক্যালের’ বিরুদ্ধে লড়াই করে। এটি রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
২. পালং শাক: সবুজ পাতার এই সবজিটি ম্যাগনেসিয়াম, ভিটামিন-ই এবং বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। স্যুপ বা তরকারি হিসেবে এটি দ্রুত ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
৩. লো-ফ্যাট দই: দই প্রোবায়োটিকের চমৎকার উৎস, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম উন্নত করে। এতে থাকা জিঙ্ক ও ভিটামিন-ডি সংক্রমণ রোধে কার্যকর।
৪. কমলালেবু: ভিটামিন-সি এর পাওয়ার হাউস বলা হয় কমলাকে। ভাইরাসের আক্রমণ ঠেকাতে এবং শরীরে ক্যালসিয়াম ও পটাশিয়ামের জোগান দিতে প্রতিদিন কমলালেবু খাওয়া উচিত।
৫. বিটরুট: রক্তচাপ নিয়ন্ত্রণ ও সংক্রমণের বিরুদ্ধে লড়তে বিটরুট দারুণ কার্যকর। এতে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট ও ফাইবার রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন