শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ ডুমুরিয়া মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
শ্রদ্ধা, ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তিতে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ডুমুরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সাবিতা সরকার।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, প্রকৌশলী দারুল হুদা এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার এবং সাব রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরির মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন: সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক শেখ জাহিদুর রহমান বিপ্লব, কানুনগো মোঃ জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা ৫২-র ভাষা আন্দোলনের ইতিহাস ও বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন