নজর বিডি

ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি: এস এম জাহাঙ্গীর হোসেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা ১৯৫২ সালে ভাষার জন্য লড়াই করেছি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আন্দোলন করেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। এরপর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও অংশ নিয়েছি। এখনো দেশে দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের উৎখাত করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম যেন সরকারের ভালো কাজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ভাষা আন্দোলনের শহীদদের মতো বহু মানুষ আত্মত্যাগ করেছেন। ভাষা আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। পাশাপাশি ঢাকা-১৮ আসনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি: এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা ১৯৫২ সালে ভাষার জন্য লড়াই করেছি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আন্দোলন করেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। এরপর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও অংশ নিয়েছি। এখনো দেশে দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের উৎখাত করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম যেন সরকারের ভালো কাজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ভাষা আন্দোলনের শহীদদের মতো বহু মানুষ আত্মত্যাগ করেছেন। ভাষা আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। পাশাপাশি ঢাকা-১৮ আসনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত