নজর বিডি

কুড়িগ্রামে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

উপজেলার বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক গরুর পচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার প্রধান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে কর্তৃপক্ষকে খবর দেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত পচা মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভেজাল বিরোধী এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপজেলার বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক গরুর পচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার প্রধান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে কর্তৃপক্ষকে খবর দেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত পচা মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভেজাল বিরোধী এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত