নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জ-১ আসনে নবনির্বাচিত এমপির প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় সভা

গোপালগঞ্জ-১ আসনে নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় সভা..  
স্পেশাল করসপন্ডেন্ট - মোঃ ছিরু মিয়া

সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর প্রথম সমন্বয় সভা করেছেন। সভাটি মুকসুদপুর উপজেলা বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত এমপি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আসিক কবির। এতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন। শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার এবং এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ-১ আসনে নবনির্বাচিত এমপির প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত