সরকারি দরের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি: পাঁচ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বিশেষ প্রতিনিধি - ছিরু মিয়া আজ (২৫ ফেব্রুয়ারী,২০২৬) টেকেরহাট উত্তরপার গোডাউন রোড, চরপ্রসন্নদী ও মুকসুদপুর বাজার এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। বাজার পরিদর্শনের সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয় এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।
একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়েও নজরদারি চালানো হয় এবং দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে এক ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বাভাবিক মূল্য পরিস্থিতি বজায় রাখা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন