নজর বিডি

এনসিপির কেন্দ্রীয় নেতা আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তনুকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এনসিপির কেন্দ্রীয় নেতা আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তনুকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত