নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জয়পুরহাটে বার্গারে পচা মাংস ও পোড়া তেল: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বার্গারের জন্য পচা মাংস, পোকাযুক্ত ডাল, বিএসটিআই অনুমোদন ছাড়া সেমাই তৈরি আর পোড়া তেলে নামীদামি বেকারি তৈরি এসবই ধরা পড়ল জয়পুরহাটে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট 

বার্গার তৈরিতে পচা মাংস, ডাল ভর্তি পোকা, বিএসটিআই অনুমোদনহীন সেমাই এবং পোড়া তেলের ব্যবহার— জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বেরিয়ে এসেছে এমন ভয়াবহ চিত্র। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে নিচের প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়: বনলতা সুইটস অ্যান্ড বেকারি (ধানমন্ডি এলাকা): ৫০ হাজার টাকা। রাতুল বেকারি (তেঘর এলাকা): ৫০ হাজার টাকা। সাহেদা-খালেদ এগ্রো প্রসেসিং মিলস (ধানমন্ডি এলাকা): ১০ হাজার টাকা।

তদন্তকালে বনলতা বেকারিতে নষ্ট চিকেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও পোকাযুক্ত ডাল পাওয়া যায়। রাতুল বেকারিতে বিএসটিআই অনুমোদন ছাড়াই সেমাই তৈরি এবং ২৬ লিটার ক্ষতিকারক পোড়া তেলের সন্ধান মেলে, যা পরে ধ্বংস করা হয়। এছাড়া সাহেদা-খালেদ এগ্রো প্রসেসিং মিলস (তেলকল) হাইব্রিড সরিষাকে 'দেশি' বলে চালিয়ে দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছিল।

অন্যদিকে, শহরের নতুনহাট এলাকায় ওজনে কম দেওয়ার অপরাধে আমিন মাছের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে বার্গারে পচা মাংস ও পোড়া তেল: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বার্গারের জন্য পচা মাংস, পোকাযুক্ত ডাল, বিএসটিআই অনুমোদন ছাড়া সেমাই তৈরি আর পোড়া তেলে নামীদামি বেকারি তৈরি এসবই ধরা পড়ল জয়পুরহাটে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট 

বার্গার তৈরিতে পচা মাংস, ডাল ভর্তি পোকা, বিএসটিআই অনুমোদনহীন সেমাই এবং পোড়া তেলের ব্যবহার— জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বেরিয়ে এসেছে এমন ভয়াবহ চিত্র। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে নিচের প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়: বনলতা সুইটস অ্যান্ড বেকারি (ধানমন্ডি এলাকা): ৫০ হাজার টাকা। রাতুল বেকারি (তেঘর এলাকা): ৫০ হাজার টাকা। সাহেদা-খালেদ এগ্রো প্রসেসিং মিলস (ধানমন্ডি এলাকা): ১০ হাজার টাকা।

তদন্তকালে বনলতা বেকারিতে নষ্ট চিকেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও পোকাযুক্ত ডাল পাওয়া যায়। রাতুল বেকারিতে বিএসটিআই অনুমোদন ছাড়াই সেমাই তৈরি এবং ২৬ লিটার ক্ষতিকারক পোড়া তেলের সন্ধান মেলে, যা পরে ধ্বংস করা হয়। এছাড়া সাহেদা-খালেদ এগ্রো প্রসেসিং মিলস (তেলকল) হাইব্রিড সরিষাকে 'দেশি' বলে চালিয়ে দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছিল।

অন্যদিকে, শহরের নতুনহাট এলাকায় ওজনে কম দেওয়ার অপরাধে আমিন মাছের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত