নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

আহত ইমানুরকে (৩৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে বলে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় ইমানুর (৩৪) নামে এক মালয়েশিয়া ফেরত প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝিকরগাছার চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ইমানুর ঝিকরগাছার মির্জাপুর গ্রামের বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর থেকেই স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।

বুধবার রাতে বাজারে যাওয়ার পথে চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে সবুজ, সুমন, শামিমসহ ৫-৬ জন তার গতিরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো চাকু দিয়ে ইমানুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা ইমানুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, জখম গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিদেশ ফেরতদের টার্গেট করে একটি নির্দিষ্ট চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত