নজর বিডি
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

মাদারীপুরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর শিবচরের কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করে মৎস্য বিভাগ ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র বড় আকৃতির এই কচ্ছপটি নিয়ে আসে। পরবর্তীতে চক্রটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং শিবচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।

মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান: "উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে আমরা ধারণা করছি। উদ্ধারের পরপরই আমরা সেটিকে নিরাপদ পরিবেশে পদ্মা নদীতে অবমুক্ত করেছি।"

তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাদারীপুরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর শিবচরের কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করে মৎস্য বিভাগ ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র বড় আকৃতির এই কচ্ছপটি নিয়ে আসে। পরবর্তীতে চক্রটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং শিবচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।

মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান: "উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে আমরা ধারণা করছি। উদ্ধারের পরপরই আমরা সেটিকে নিরাপদ পরিবেশে পদ্মা নদীতে অবমুক্ত করেছি।"

তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত