নজর বিডি

মানবিকতায় অনন্য উদ্যোগ: ঈদে ২০ জনকে কৃত্রিম পা প্রদান

সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, সমাজের হৃদয়বান মানুষের সহায়তায় তারা এ পর্যন্ত মোট ১৭৩ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিয়েছেন

সিজস্ব প্রতিবেদক, জাহিদ ইকবাল

দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের ওপর ভর করে খুঁড়িয়ে চলা ২০ জন অসহায় মানুষ এবার ঈদে পেলেন স্বাভাবিকভাবে হাঁটার আনন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই ২০ ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে।

কৃত্রিম পা প্রদানের আগে উপকারভোগীদের টানা ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই ‘ঈদ উপহার’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মাদ নূরুস সাবা, উপদেষ্টা, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

[caption id="attachment_23075" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

আশরাফুল আলম হান্নান, প্রতিষ্ঠাতা, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। মো. মনিরুল ইসলাম, পরিচালক, ইজি লাইফ ফর বাংলাদেশ। অ্যাডভোকেট তসলিম হোসেন, পরিচালক (ডেভেলপমেন্ট)।ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য)। সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, সমাজের হৃদয়বান মানুষের সহায়তায় তারা এ পর্যন্ত মোট ১৭৩ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিয়েছেন। তিনি বলে

"অসহায় ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের জীবনে গতি ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যারা এই কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক সীমাবদ্ধতা জয় করে মানুষকে স্বাবলম্বী করার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মানবিকতায় অনন্য উদ্যোগ: ঈদে ২০ জনকে কৃত্রিম পা প্রদান

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, সমাজের হৃদয়বান মানুষের সহায়তায় তারা এ পর্যন্ত মোট ১৭৩ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিয়েছেন

সিজস্ব প্রতিবেদক, জাহিদ ইকবাল

দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের ওপর ভর করে খুঁড়িয়ে চলা ২০ জন অসহায় মানুষ এবার ঈদে পেলেন স্বাভাবিকভাবে হাঁটার আনন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই ২০ ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে।

কৃত্রিম পা প্রদানের আগে উপকারভোগীদের টানা ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই ‘ঈদ উপহার’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মাদ নূরুস সাবা, উপদেষ্টা, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

[caption id="attachment_23075" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

আশরাফুল আলম হান্নান, প্রতিষ্ঠাতা, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। মো. মনিরুল ইসলাম, পরিচালক, ইজি লাইফ ফর বাংলাদেশ। অ্যাডভোকেট তসলিম হোসেন, পরিচালক (ডেভেলপমেন্ট)।ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য)। সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, সমাজের হৃদয়বান মানুষের সহায়তায় তারা এ পর্যন্ত মোট ১৭৩ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিয়েছেন। তিনি বলে

"অসহায় ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের জীবনে গতি ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যারা এই কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক সীমাবদ্ধতা জয় করে মানুষকে স্বাবলম্বী করার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত