নজর বিডি
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

‘বেডরুমে গিয়ে গুলি করব’: রংপুরে বহিষ্কৃত যুবদল নেতা গালিব গ্রেপ্তার

রংপুরে কারাগারে থাকা যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার (২ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ নামক দুটি প্রতিষ্ঠানের অফিসে হামলা, ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগে সোমবার রাতে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—সদ্য বহিষ্কৃত জেলা যুবদল নেতা তামজিদুর রশিদ গালিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা জোরপূর্বক ব্যবসা দখলের চেষ্টা চালায় এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর হামলা করে। এ সময় আকিবুল রহমান মনু টেলিফোনে ম্যানেজার মাহাদি হাসান কাফিকে উদ্দেশ্য করে বলেন:

"তোর বাসায় গিয়ে গুলি করে আসব। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।"

আসামিরা কামাল কাছনা এলাকায় ইন্টারনেট লাইন কেটে দিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার রাতে কেন্দ্রীয় যুবদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে গালিব ও মনুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে।

অন্যদিকে, অভিযুক্ত আকিবুল রহমান মনু ফেসবুক লাইভে এসে দাবি করেছেন, এটি একটি ‘ষড়যন্ত্র’। তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, ব্যবসা সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকে উচ্চবাচ্যের ঘটনা ঘটেছে এবং ভিডিওটি আংশিক প্রচার করে তাকে ফাঁসানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘বেডরুমে গিয়ে গুলি করব’: রংপুরে বহিষ্কৃত যুবদল নেতা গালিব গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত