নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

চাঁদপুরে বাসা থেকে আরএফএল কর্মকর্তার মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জেলা প্রতিনিধি, চাঁদপুর 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের মতলব সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অলক কুমার আরএফএল কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর নিয়ামতপুর উপজেলার অমল মোহন্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে দক্ষিণ বাইশপুর গ্রামে মতিন মৃধার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন অলক। মঙ্গলবার সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

অলকের সহকর্মীরা জানান, গত ২ মার্চ তিনি শেষবার কর্মস্থলে উপস্থিত ছিলেন। ৩ মার্চ কাজে না আসায় এবং বারবার ফোন দিলেও রিসিভ না করায় তারা উদ্বিগ্ন ছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদপুরে বাসা থেকে আরএফএল কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জেলা প্রতিনিধি, চাঁদপুর 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের মতলব সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অলক কুমার আরএফএল কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর নিয়ামতপুর উপজেলার অমল মোহন্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে দক্ষিণ বাইশপুর গ্রামে মতিন মৃধার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন অলক। মঙ্গলবার সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

অলকের সহকর্মীরা জানান, গত ২ মার্চ তিনি শেষবার কর্মস্থলে উপস্থিত ছিলেন। ৩ মার্চ কাজে না আসায় এবং বারবার ফোন দিলেও রিসিভ না করায় তারা উদ্বিগ্ন ছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত