নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভূমি অফিসে তালা, আধাঘণ্টা দাঁড়িয়ে থাকলেন প্রতিমন্ত্রী

সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 

সরকারি অফিস খোলার নির্ধারিত সময় পার হলেও তালাবদ্ধ ছিল কার্যালয়। এমন পরিস্থিতিতে প্রায় ৩০ মিনিট বাইরে অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূমি অফিসে এই ঘটনা ঘটে।

কাউকে কিছু না জানিয়ে বুধবার সকাল ৯টার আগেই সিদ্ধিরগঞ্জের স্থানীয় ভূমি কার্যালয়ে উপস্থিত হন প্রতিমন্ত্রী। কিন্তু ৯টা বাজার পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা মেলেনি, অফিসটিও ছিল তালাবদ্ধ। দীর্ঘ ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে তালা খুলে দিলে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন।

অফিস কক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতেই এই ঝটিকা সফর। ৯টায় অফিস খোলার কথা থাকলেও ৯টা ১০ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি—এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাগজপত্র এবং সেবার মান পর্যবেক্ষণ করা হবে। যারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল স্পষ্ট করে বলেন, “জনগণ যাতে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে সারাদেশের ভূমি অফিসগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।” প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রতিমন্ত্রী ওই ভূমি কার্যালয়েই অবস্থান করছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভূমি অফিসে তালা, আধাঘণ্টা দাঁড়িয়ে থাকলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত