নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

কাশিয়ানীতে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান তৈরির উদ্যোগ হিসেবে ৬০ জন নিবন্ধিত জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।   শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নিবন্ধিত প্রান্তিক জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গবাদিপশু পালন তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাশিয়ানী উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলের প্রত্যেকের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কাশিয়ানীতে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান তৈরির উদ্যোগ হিসেবে ৬০ জন নিবন্ধিত জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।   শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নিবন্ধিত প্রান্তিক জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গবাদিপশু পালন তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাশিয়ানী উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলের প্রত্যেকের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত