নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 ৬ মার্চ ২০২৬।গোপালগঞ্জ 

গোপালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফ উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান, সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী, দেশ টিভির জাবেরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি নীতিশ বিশ্বাস, আরটিভির আব্দুল আল মামুন, বাংলাভিশনের হাসানুল বান্না, বৈশাখী টিভির মাসুদ পারভেজ, নাগরিক টিভির আশিকুজ্জামানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শৈলেন মজুমদার, পলাশ সিকদার, বরকত মোল্লা, আবিদ হাসান মুছা, তানভীর হোসেন, শেখ মতিউর রহমান পিয়াস, মাহবুবুর রহমান, বুলবুল আলম, বদরুল আলম, আল মামুন রানা, সাজ্জাদ হোসেন, রানা মোল্লা, রাজিব বিশ্বাস, মিজু বিশ্বাস, ইমরুল হাসান, সিহাব মোল্লা, মানিক সিকদার, অনিক সিকদার, নিমাজ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রেসক্লাবের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান, অ্যাডভোকেট এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাবিবুর রহমান, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান, সাবেক যুবদল নেতা সোহেল কমিশনার, শ্রমিক দলের আহ্বায়ক রিপন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. কে এম বাবর বলেন, সাংবাদিকদের উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, “গোপালগঞ্জে অনেক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, কিন্তু প্রেসক্লাবের তেমন উন্নয়ন হয়নি। আমি প্রেসক্লাবের টিনসেট ঘর থেকে আধুনিক ভবনে রূপান্তর করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “যেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম হবে—সেখানে কোনো ছাড় দেবেন না। আমি আপনাদের পাশে আছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত