রাজধানীর খিলক্ষেত থানাধীন টানপাড়া এলাকায় জনসাধারণের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে।
বিশেষ প্রতিনিধি, জাহিদ ইকবাল
রাজধানীর খিলক্ষেত থানাধীন টানপাড়া এলাকার জামতলায় জনসাধারণের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে ওঠা এই অবৈধ দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানপাড়ার জামতলা রোডের খ-১৬৬ নম্বর বাড়ির মালিক নুরু-রফিক গংরা তাদের বাড়ির সামনের রাস্তার একাংশ দখল করে সম্প্রতি একটি প্রাচীর নির্মাণ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২০ ফুট দৈর্ঘ্য এবং এক ফুটের বেশি চওড়া এই প্রাচীরটির কারণে রাস্তার সবচেয়ে সরু অংশটি আরও সংকুচিত হয়ে পড়েছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এমনিতেই সরু এই রাস্তায় দুটি রিকশা পার হতে হিমশিম খেতে হয়, সেখানে নতুন করে প্রাচীর নির্মাণ করায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয় সচেতন নাগরিকরা প্রাচীর নির্মাণের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে কাউকে না পেয়ে তারা খিলক্ষেত থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং একটি মৌখিক সমঝোতা হয়।
তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পর রাতের বাকি সময়ে দ্রুততার সাথে প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। স্থানীয়দের কাছে থাকা ছবি ও ভিডিওতে এই অবৈধ নির্মাণের প্রমাণ রয়েছে বলে তারা দাবি করেছেন।
জনচলাচলের পথে এমন বাধা সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা অবিলম্বে এই অবৈধ প্রাচীর উচ্ছেদ করে রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা খিলক্ষেত থানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন