নজর বিডি

উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা শিল্পী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উত্তরার একটি রেস্টুরেন্টে উত্তরায় বসবাসরত নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, লেখক-কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তরা শিল্পী সংস্থার আহ্বায়ক মঞ্জু মরিয়াম কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর, নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, নৃত্য পরিচালক রুহুল আমিন বাদল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী চাঁদনী এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক মো. রেজাউর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা শিল্পী সংস্থার যুগ্ম আহ্বায়ক মো. জনি মিয়া এবং সদস্য সচিব রাজু ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা উত্তরায় বসবাসরত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা শিল্পী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উত্তরার একটি রেস্টুরেন্টে উত্তরায় বসবাসরত নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, লেখক-কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তরা শিল্পী সংস্থার আহ্বায়ক মঞ্জু মরিয়াম কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর, নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, নৃত্য পরিচালক রুহুল আমিন বাদল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী চাঁদনী এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক মো. রেজাউর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা শিল্পী সংস্থার যুগ্ম আহ্বায়ক মো. জনি মিয়া এবং সদস্য সচিব রাজু ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা উত্তরায় বসবাসরত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত