নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির সুযোগ নেই: জোনায়েদ সাকি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জনগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে এই কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যেক পরিবার আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন।

প্রতিমন্ত্রী জানান, কার্ডের টাকা সরাসরি নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার জনগণের অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে এবং আগামী বাজেট থেকে এই সুবিধা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির সুযোগ নেই: জোনায়েদ সাকি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জনগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে এই কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যেক পরিবার আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন।

প্রতিমন্ত্রী জানান, কার্ডের টাকা সরাসরি নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার জনগণের অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে এবং আগামী বাজেট থেকে এই সুবিধা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত