গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সিয়াম মোল্লাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী।
রহমাতুল্লাহ শেখ, মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সিয়াম মোল্লা নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেটে পড়েছে এলাকাবাসী।
আজ (বুধবার) খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সিয়াম হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, শান্তিপ্রিয় এই গ্রামে এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
[caption id="attachment_23539" align="alignnone" width="224"]
ছবি: নজরবিডি.কম[/caption]
ছেলের শোকে ভেঙে পড়া প্রবাসী পিতা মানববন্ধনে আবেগঘন কণ্ঠে বলেন “আমি একজন প্রবাসী মানুষ, পরিবারের জন্য বিদেশে হাড়ভাঙা খাটুনি খাটি। আমি দেশে ছিলাম না বলেই কি আমার ছেলেকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? তাকে দেখার কেউ ছিল না। আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই।”
[caption id="attachment_23544" align="alignnone" width="224"]
ছবি: নজরবিডি.কম[/caption]
এলাকাবাসীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হিসেবে সাজিদ, অভি ও পারভেজসহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন