নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি: চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

দেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটির দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে ১. অ্যাঞ্জেলিক: এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া পণ্যের বৈধ ক্রয়-বিক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ২. রেড আর্থ: এখানে মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রি এবং অনুমোদনহীন বিভিন্ন বিদেশি প্রসাধনী বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও পণ্যের ভুল তথ্য দিয়ে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে তাদের এই তৎপরতা নিয়মিত চলবে। নগরীর অন্যান্য বিপণি-বিতানগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি: চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

দেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটির দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে ১. অ্যাঞ্জেলিক: এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া পণ্যের বৈধ ক্রয়-বিক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ২. রেড আর্থ: এখানে মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রি এবং অনুমোদনহীন বিভিন্ন বিদেশি প্রসাধনী বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও পণ্যের ভুল তথ্য দিয়ে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে তাদের এই তৎপরতা নিয়মিত চলবে। নগরীর অন্যান্য বিপণি-বিতানগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত