নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বর-কনেসহ একই পরিবারের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর–কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও কমপক্ষে আহত হয়েছেন ১৫ জন।

রামপাল (বাগেরহাট):

বাগেরহাটের রামপালে বিয়ের কাফেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাস এবং যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, চার নাতি এবং কনেসহ একই পরিবারের ১২ জন রয়েছেন। এ সময় মাইক্রোবাসের চালকও প্রাণ হারান। খুলনার কয়রা থেকে বিয়ে সেরে মোংলায় নিজ বাড়িতে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নৌবাহিনীর বাসে থাকা অন্তত ১৪ জন সদস্যও আহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামও এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার মো. হাসান চৌধুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বর-কনেসহ একই পরিবারের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত