নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

হাতিয়ায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ, মামলা দায়ের

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সকালে ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিয়া (নোয়াখালী):

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জননী ওই নারী বর্তমানে একাকী জীবনযাপন করছিলেন। সম্প্রতি তিনি পরিচিত এক ব্যক্তির কাছে নিজের জন্য পুনরায় পাত্র দেখার অনুরোধ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি বিয়ের কথা বলে মোবাইল ফোনে তাকে ডেকে নেন। এরপর তাকে উপজেলার নলচিরা ইউনিয়নের একটি নির্জন তরমুজ খেতের পাহারার টং ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুজনসহ মোট তিনজন মিলে তাকে রাতভর আটকে রেখে ধর্ষণ করে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনকে শনাক্ত করার কাজ চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাতিয়ায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সকালে ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিয়া (নোয়াখালী):

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জননী ওই নারী বর্তমানে একাকী জীবনযাপন করছিলেন। সম্প্রতি তিনি পরিচিত এক ব্যক্তির কাছে নিজের জন্য পুনরায় পাত্র দেখার অনুরোধ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি বিয়ের কথা বলে মোবাইল ফোনে তাকে ডেকে নেন। এরপর তাকে উপজেলার নলচিরা ইউনিয়নের একটি নির্জন তরমুজ খেতের পাহারার টং ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুজনসহ মোট তিনজন মিলে তাকে রাতভর আটকে রেখে ধর্ষণ করে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনকে শনাক্ত করার কাজ চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত