জামালপুর পৌর এলাকার ডাকপাড়ায় আদর্শ কল্যাণ সংস্থার নামে অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও পৌর প্রশাসন।
জামালপুর পৌর এলাকার ডাকপাড়ায় 'আদর্শ কল্যাণ সংস্থা'র নামে অবৈধভাবে বসানো একটি গরুর হাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও পৌর প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে হাটের সকল অস্থায়ী স্থাপনা ভেঙে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাট কমিটির লোকজন পালিয়ে যান। অভিযানে হাটের অস্থায়ী ঘর, বাঁশের কাঠামো ও সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযোগ উঠেছে, হাট কমিটির লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তা থেকে জোরপূর্বক গরুর গাড়ি এই অবৈধ হাটে নিতে বাধ্য করছিল। এমনকি যারা বাধা দিয়েছে, তাদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার জানান, এর আগেও তাদের সতর্ক করা হয়েছিল। জনস্বার্থে এবং শৃঙ্খলা রক্ষায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে এমন চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন