জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলুবোঝাই ট্রাক মহাসড়কের পাশের খাদে পড়ে সজীব (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৫ মার্চ) ভোরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কামালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব নাটোর জেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুরগামী একটি আলুবোঝাই ট্রাক সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে গেলে চালক সজীব ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান 'মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন