জেলা প্রতিনিধি, নরসিংদী
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুর রহমান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় দোকান থেকে খাবার কিনতে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর মা সুমি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, "শনিবার সকালে ছেলেটি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আমাদের কোনো শত্রু নেই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।"
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান প্রাথমিকভাবে শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন