মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আগেভাগে এসে টিকিট নিশ্চিত করে অপেক্ষা করছেন, আবার অনেক যাত্রী শেষ মুহূর্তে টিকিট সংগ্রহের চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন।
যাত্রীদের অভিযোগ, বাসের সময়সূচি অনিশ্চিত হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বাস ছাড়ার ঘটনাও ঘটছে বলে জানান তারা। তবে বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত চাপ সামলাতে কর্তৃপক্ষকে তৎপর থাকতে দেখা গেছে।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের এই চাপ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন