নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে অসন্তোষ তৈরি হয়। এর প্রেক্ষিতেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায়: নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে অসন্তোষ তৈরি হয়। এর প্রেক্ষিতেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায়: নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত