নজর বিডি
প্রকাশ : রোববার, ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস–ট্রেনের মর্মান্তিক সংঘর্ষ, নিহত অন্তত ১২

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ভয়াবহ বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।   নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছেন। এছাড়া একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।   স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের গাইবান্ধা ও চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘মামুন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়।   সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ময়নামতি রেলস্টেশন পর্যন্ত টেনে নেওয়া হয়। এতে বাসটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।   খবর পেয়ে ফায়ার সার্ভিস, সদর দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।   পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস–ট্রেনের মর্মান্তিক সংঘর্ষ, নিহত অন্তত ১২

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ভয়াবহ বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।   নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছেন। এছাড়া একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।   স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের গাইবান্ধা ও চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘মামুন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়।   সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ময়নামতি রেলস্টেশন পর্যন্ত টেনে নেওয়া হয়। এতে বাসটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।   খবর পেয়ে ফায়ার সার্ভিস, সদর দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।   পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত