নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৩ মার্চ ২০২৬

সদরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মিলন

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন মিলন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ। এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য দিন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিশ্বে। এই দিনে মানুষ শিকড়ের টানে ফিরে যায় আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। ধনী-গরিব, সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। এতে গড়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

রুহুল আমীন মিলন বলেন, ইসলামের সুমহান আদর্শ ও মানবিকতার বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পবিত্র ঈদের এই শিক্ষাই আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও মানবতার পথে পরিচালিত করবে।

পরিশেষে তিনি জামালপুর সদর উপজেলা বাসীর কাছে দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সদরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মিলন

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন মিলন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ। এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য দিন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিশ্বে। এই দিনে মানুষ শিকড়ের টানে ফিরে যায় আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। ধনী-গরিব, সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। এতে গড়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

রুহুল আমীন মিলন বলেন, ইসলামের সুমহান আদর্শ ও মানবিকতার বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পবিত্র ঈদের এই শিক্ষাই আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও মানবতার পথে পরিচালিত করবে।

পরিশেষে তিনি জামালপুর সদর উপজেলা বাসীর কাছে দোয়া কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত