আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের লড়াইয়ে কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম নিলু শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জামালপুর শহর যুব দলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের জন্য গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছেন
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডে (পাথালিয়া) আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম নীলু।
জামালপুর শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় এই নেতা এবার ভোটের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।
১০ হাজারের বেশি ভোটার নিয়ে গঠিত পাথালিয়া ১নং ওয়ার্ড। দিন-রাত এক করে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন নীলু। বাসা-বাড়ি, দোকানপাট, মার্কেট ও কাঁচাবাজারে গিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন নিচ্ছেন তিনি। পুরো পাথালিয়া এলাকা এখন তার ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।
রেজাউল করিম নীলু জানান, গত পৌর নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে বিজয়ী হলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে পরাজিত দেখানো হয়। এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৪টি মিথ্যা মামলার আসামি হয়ে একবার কারাবরণ করতে হয়েছে তাকে। তবে সব প্রতিকূলতা মাড়িয়ে তিনি জনসেবায় অবিচল রয়েছেন।
[caption id="attachment_24200" align="alignnone" width="249"]
ছবি: নজরবিডি.কম[/caption]
জয়ের ব্যাপারে আশাবাদী নীলু বলেন, "নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নে আমি আগে থেকেই কাজ করছি। বর্তমানে এই ওয়ার্ডের প্রধান সমস্যা রাস্তা ও ড্রেনেজ। আমার মূল লক্ষ্য থাকবে পরিকল্পিত ড্রেন তৈরির মাধ্যমে জলাবদ্ধতা দূর করা এবং নতুন রাস্তাঘাট নির্মাণ করা। আমি নিজেকে শাসক নয়, বরং পাথালিয়াবাসীর সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"
তিনি স্বচ্ছতার সঙ্গে সকল উন্নয়নমূলক কাজ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন