নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর তাসমিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, পবিত্র ঈদের তৃতীয় দিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে মধুমতী নদীর তীরে (স্থানীয়দের কাছে পরিচিত “মিনি কক্সবাজার”) নিখোঁজ হয় তাসমিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

শনিবার (২৮ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে মধুমতী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। তাসমিয়ার পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর তাসমিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, পবিত্র ঈদের তৃতীয় দিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে মধুমতী নদীর তীরে (স্থানীয়দের কাছে পরিচিত “মিনি কক্সবাজার”) নিখোঁজ হয় তাসমিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

শনিবার (২৮ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে মধুমতী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। তাসমিয়ার পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত