ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
গতকাল রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গেরদা ইউনিয়নের পূর্ব বাখুন্ডা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের বাসিন্দা শওকত মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা শওকত মিয়ার ছেলে তামিম গুরুতর দগ্ধ হয়।
স্থানীয় লোকজন দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত সোয়া ১১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১১টা থেকে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি টিনের ঘর, দুটি মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডার, টেলিভিশন, ফ্রিজ এবং নগদ টাকাসহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, কিশোরের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন