নজর বিডি
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা ১৪৫ লিটার ডিজেল

চাঁপাইনবাবগঞ্জের সদরে ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

অভিনব কায়দায় বাড়ির শৌচাগারে ড্রাম ভরে জ্বালানি তেল মজুত করেও রক্ষা পেলেন না সুজন নামের এক ব্যক্তি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের মের্সাস রাবেয়া ফিলিং স্টেশনের বিপরীত পাশের একটি বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সুজন নামের ওই ব্যক্তি তিনটি প্লাস্টিকের ড্রামে করে তার বাড়ির শৌচাগারের ভেতরে ১৪৫ লিটার ডিজেল লুকিয়ে রেখেছিলেন। প্রশাসন তল্লাশি চালিয়ে সেই তেল জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেয়। অবৈধ মজুতের দায়ে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, "জনস্বার্থে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা ১৪৫ লিটার ডিজেল

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
চাঁপাইনবাবগঞ্জের সদরে ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

অভিনব কায়দায় বাড়ির শৌচাগারে ড্রাম ভরে জ্বালানি তেল মজুত করেও রক্ষা পেলেন না সুজন নামের এক ব্যক্তি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের মের্সাস রাবেয়া ফিলিং স্টেশনের বিপরীত পাশের একটি বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সুজন নামের ওই ব্যক্তি তিনটি প্লাস্টিকের ড্রামে করে তার বাড়ির শৌচাগারের ভেতরে ১৪৫ লিটার ডিজেল লুকিয়ে রেখেছিলেন। প্রশাসন তল্লাশি চালিয়ে সেই তেল জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেয়। অবৈধ মজুতের দায়ে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, "জনস্বার্থে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত