নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

উপবন এক্সপ্রেসে আগুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় ইঞ্জিনের মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাবে। আশা করা যাচ্ছে দ্রুতই চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উপবন এক্সপ্রেসে আগুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় ইঞ্জিনের মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাবে। আশা করা যাচ্ছে দ্রুতই চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত