রাজবাড়ীর পাংশায় কাচ্চি বিরিয়ানিতে অননুমোদিত কাপড়ের রং ব্যবহার করার অপরাধে দুটি বিরিয়ানি হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পাংশা উপজেলার কালীমন্দির মোড়, থানা রোড ও পাংশা বাজার এলাকায় ‘হাজী কাচ্চি বিরিয়ানি’, ‘শাহী কাচ্চি বিরিয়ানি হাউজ’ ও ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এ অভিযান চালানো হয়। অভিযানে কাচ্চিতে খাওয়ার রঙের পরিবর্তে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় ‘হাজী কাচ্চি বিরিয়ানি’ ও ‘শাহী কাচ্চি বিরিয়ানি হাউজ’-এর মালিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।
একই দিনে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের সাহা মিষ্টান্ন দধি ভাণ্ডার, গুড ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্ট, মক্কা বিরিয়ানি হাউজসহ বেশ কিছু প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ব্যবসায়ীদের সতর্ক করে আগামী এক মাসের মধ্যে তা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন