নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের কার্যভার গ্রহণ

বৃহস্পতিবার পূর্বাহ্ণে তাকে দায়িত্বভার হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। এসময়ে নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

খুলনা

খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হুরে জান্নাত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্বাহ্ণে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার নবনিযুক্ত জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে নতুন জেলা প্রশাসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতৃক নিবাস দিনাজপুর জেলায়।

এক নজরে খুলনার নতুন এই জেলা প্রশাসক তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তাঁর এই নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে খুলনার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের কার্যভার গ্রহণ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

বৃহস্পতিবার পূর্বাহ্ণে তাকে দায়িত্বভার হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। এসময়ে নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

খুলনা

খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হুরে জান্নাত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্বাহ্ণে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার নবনিযুক্ত জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে নতুন জেলা প্রশাসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতৃক নিবাস দিনাজপুর জেলায়।

এক নজরে খুলনার নতুন এই জেলা প্রশাসক তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তাঁর এই নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে খুলনার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত