নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ছেলের প্রেম নিয়ে দ্বন্দ্ব, রাস্তায় দেয়াল তুললেন বাবা

প্রেমঘটিত বিরোধের জেরে জামালপুরে চলাচলের একটি রাস্তায় ইটের দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

প্রেম নিয়ে দ্বন্দ্ব

জামালপুর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে সন্তানের প্রেমঘটিত বিরোধের জেরে চলাচলের পথে দেয়াল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

এতে গত ১১ দিন ধরে প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। যাতায়াতের পথ বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে পলিশা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় মেয়েটির পরিবার অপহরণ মামলা করলে ছেলের বাবা-মা তিন মাস কারাভোগ করেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ক্ষোভ থেকে গত ২৪ মার্চ কবির হোসেন নামে এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের চলাচলের পথে ইটের দেয়াল তুলে দেন।

ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, তাঁরা বাপ-দাদার আমল থেকেই এই পথটি ব্যবহার করে আসছেন। অভিযুক্ত পরিবার আগেও তুচ্ছ ঘটনায় একাধিকবার যাতায়াতের পথ বন্ধ করেছিল। অভিযুক্ত কবির হোসেনের স্ত্রীর দাবি, মামলার কারণে জেল খাটতে হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে এই দেয়াল তুলেছেন। তবে ওই জায়গাটি খাস খতিয়ানভুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার উভয় পক্ষকে আগামী রোববার তাঁর কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছেন।

এ বিষয়ে এসি ল্যান্ড তানভীর হায়দার জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডাকা হয়েছে। সবার বক্তব্য শুনে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছেলের প্রেম নিয়ে দ্বন্দ্ব, রাস্তায় দেয়াল তুললেন বাবা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত