সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হাম ব্যাপক বিস্তার লাভ করেছে। এমতাবস্থায় সংসদের অধিবেশন শেষ করেই ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম বুলবুল।
সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "একটি পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মোট হাম আক্রান্ত রোগীর প্রায় ১০ শতাংশই চাঁপাইনবাবগঞ্জের।
বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের প্রভাব বেশি দেখা যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।"
তিনি আরও জানান, সাধারণত ৯ মাস বয়সের আগে হামের টিকা দেওয়া না হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ৬ মাস বয়স থেকেই টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।
হাসপাতালের পানির সংকট নিরসনে তিনি জরুরি ভিত্তিতে ফিল্টার স্থাপনের নির্দেশ দেন, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এছাড়া আগামী ২-৩ দিনের মধ্যে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে আরও ৮-১০টি পানির ফিল্টার বসানোর আশ্বাস দেন তিনি। ২৫০ শয্যার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা চালুর বিষয়ে তিনি বলেন, "প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ হয়েছে, এখন শুধু চূড়ান্ত চিঠির অপেক্ষা। আশা করছি দ্রুতই হাসপাতালটি পূর্ণ সক্ষমতায় সেবা দিতে পারবে।"
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, আরএমও ডা. মোঃ আব্দুস সামাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকগণ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন