নজর বিডি

শিশুদের অনলাইন ক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে: জামায়াত আমির

শিশুদের অনলাইনে ক্লাস নেওয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শিশুদের অনলাইনে ক্লাস

শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রেখে অনলাইন ক্লাসের মাধ্যমে হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিলে তাদের মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ঢাকা জেলা জামায়াত আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত। এখন যদি তাদের হাতে পড়ালেখার দোহাই দিয়ে ডিভাইস তুলে দেওয়া হয়, তবে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। স্কুলে শিশুরা সামাজিক সঙ্গ পায় এবং শিক্ষকের তত্ত্বাবধানে থাকে, যা ঘরে বসে সম্ভব নয়।"

সমাবেশে তিনি দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়েও সরকারকে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে সরকার বলছে দেশে কোনো সমস্যা নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। ১২০ টাকার তেল কালোবাজারে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার বাস্তব অবস্থা গোপন করে লুকোচুরি খেলছে বলেও তিনি অভিযোগ করেন। জাতীয় এই সংকট নিরসনে সরকারকে সব পক্ষকে নিয়ে খোলা মনে আলোচনার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিশুদের অনলাইন ক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
শিশুদের অনলাইনে ক্লাস নেওয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শিশুদের অনলাইনে ক্লাস

শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রেখে অনলাইন ক্লাসের মাধ্যমে হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিলে তাদের মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ঢাকা জেলা জামায়াত আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত। এখন যদি তাদের হাতে পড়ালেখার দোহাই দিয়ে ডিভাইস তুলে দেওয়া হয়, তবে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। স্কুলে শিশুরা সামাজিক সঙ্গ পায় এবং শিক্ষকের তত্ত্বাবধানে থাকে, যা ঘরে বসে সম্ভব নয়।"

সমাবেশে তিনি দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়েও সরকারকে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে সরকার বলছে দেশে কোনো সমস্যা নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। ১২০ টাকার তেল কালোবাজারে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার বাস্তব অবস্থা গোপন করে লুকোচুরি খেলছে বলেও তিনি অভিযোগ করেন। জাতীয় এই সংকট নিরসনে সরকারকে সব পক্ষকে নিয়ে খোলা মনে আলোচনার আহ্বান জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত