শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই উপজেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুই উপজেলার নির্বাচনী এলাকায় তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল রাতে বিজিবি সদস্যরা বেইজ ক্যাম্পে অবস্থান নেন। আগামী ৯ এপ্রিলের ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব ৫ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী ২ দিনসহ মোট ১১ এপ্রিল পর্যন্ত তারা মাঠে থাকবেন। বিজিবি সদস্যরা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন সদস্য মোতায়েন রয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের ১০টি নিয়মিত টিম ও ৪টি রিজার্ভ টিম কাজ করছে। পুলিশের ২৬টি মোবাইল টিম মাঠে রয়েছে। প্রতি কেন্দ্রে ৫-৬ জন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন যুগ্ম জেলা জজ (ইলেকশন ইনকোয়ারি কমিটি) দায়িত্ব পালন করছেন।
শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্ত আইন অনুযায়ী কিছু সীমাবদ্ধতা থাকায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। এছাড়া সেনাবাহিনীর কয়েকটি টিমও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। নির্বাচনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন