বিএনপি সরকারের গণভোটের রায় উপেক্ষা করা এবং রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় অভিযোগ করা হয়েছে যে, বর্তমান সরকার জনগণের গণরায় ও সংস্কারমূলক পদক্ষেপগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে। এই সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন