রাজধানীর সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
নিউমার্কেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়।
শাহআলী এলাকায় ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
জুরাইন ও শ্যামপুর এলাকায় ১১ জন ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কোতয়ালী, বংশাল ও নয়াবাজার এলাকায় ১৭ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান বিভাগে ২০ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ১৪ হাজার টাকা এবং উত্তরা বিভাগে ৫ জনকে গ্রেপ্তার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, ফুটপাত দখলমুক্ত করে জনচলাচল স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন