নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

দুই স্বাস্থ্যকেন্দ্রে দেড় লাখ টাকা জরিমানা, ওটি ও কক্ষ সিলগালা

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়েছে একাধিক কক্ষ ও অপারেশন থিয়েটার (ওটি)।

নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটির অপারেশন থিয়েটার (ওটি) ও একাধিক কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চাটখিল ইসলামিয়া হাসপাতালটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।

চাটখিল ফিজিওথেরাপি সেন্টার এই কেন্দ্রে অবৈধভাবে রোগী ভর্তি রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যেসব কক্ষে অবৈধভাবে রোগী রাখা হয়েছিল, সেই কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী বলেন, "জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো চিকিৎসাকেন্দ্রে অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নিয়ম বহির্ভূতভাবে সেবা প্রদান করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযান চলাকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শহিদুল আহমেদ নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দুই স্বাস্থ্যকেন্দ্রে দেড় লাখ টাকা জরিমানা, ওটি ও কক্ষ সিলগালা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়েছে একাধিক কক্ষ ও অপারেশন থিয়েটার (ওটি)।

নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটির অপারেশন থিয়েটার (ওটি) ও একাধিক কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চাটখিল ইসলামিয়া হাসপাতালটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।

চাটখিল ফিজিওথেরাপি সেন্টার এই কেন্দ্রে অবৈধভাবে রোগী ভর্তি রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যেসব কক্ষে অবৈধভাবে রোগী রাখা হয়েছিল, সেই কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী বলেন, "জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো চিকিৎসাকেন্দ্রে অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নিয়ম বহির্ভূতভাবে সেবা প্রদান করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযান চলাকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শহিদুল আহমেদ নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত