ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা এবং জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন